Sunday, December 5, 2021

Rankine cycle process and TS diagram ( রেনকিন সাইকেলের প্রক্রিয়া এবং TS চিত্র)

Rankine Cycle (রেনকিন সাইকেল) 

এ ১ থেকে ২ এ পাম্পের মাধ্যমে পানিকে বয়লারে পাঠানো হয়। T-S diagram থেকে দেখা যায় পাম্পিং একশনের কারণে এতে কিছু হিট এড হয়ে যায়।

২-৩ এ বয়লারে স্থির চাপে হিট এড করা হয়। এই হিটের কারণে স্টিমে এনার্জি সৃষ্টি হয়। যা পরবর্তীতে ৩-৪ এ টার্বাইনকে ঘুরাতে সাহায্য করে।

৩-৪ এ টার্বাইনে এক্সপানশন বা প্রসারিত হয়ে তাপ হারিয়ে ফেলে।

 ৪-১ কন্ডেন্সারের মধ্যে এই স্টিমকে ঠান্ডা করে পুরোপুরি পানিতে পরিণত করা হয়। 

এই প্রক্রিয়া চলতেই থাকে।

নোটঃ

# রেনকিং সাইকেল স্টিম পাওয়ার প্লানটে ব্যবহার করা হয়।

# যেহেতু এই সাইকেলে স্টিম প্রডিউস করতে সময় লাগে তাই এটি বেশিরভাগ সময় বেইজলোড পাওয়ার প্লান্ট হিসেবে ব্যবহার করা হয়।

Rankine cycle scematic and TS diagram
Fig: Schematic diagram & T-S diagram

বিদ্যুৎ উৎপাদনে এই সাইকেলর ব্যবহার অনেক বেশি। এই সাইকেল ব্যবহারে বিদ্যুৎ উৎপাদন খারচ ডিজেল প্ল্যান্টের চেয়ে অনেক কম কিন্তু এটি ডিজেল প্ল্যান্টের মত দ্রুত চালু করা যায়না বলে একবার চালু করলে একটানা চালানো হয়। আপর দিকে ডিজেল প্ল্যান্ট দ্রুত চালু করা যায় বলে পিক টাইমে এটি চালু করা হয়। তাই ডিজেল প্ল্যান্টকে পিকিং প্লান্টও বলা হয়।

No comments:

Post a Comment

Methods of Increasing Rankine Cycle Efficiency

রেনকিন সাইকেলের (Rankine Cycle)  দক্ষতা সাধারণত তিনটি পদ্ধতিতে বাড়ানো যায়ঃ ১. কন্ডেন্সারের প্রেশার কমানোর মাধ্যমেঃ কন্ডেন্সারের প্রেশার ক...